নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৫ এএম, ২০২৫-০২-২৭
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে কর্মকর্তাদের জন্য অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন ও সময় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণঅনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ এই আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
ভিসি উপস্থিত প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের কর্মদক্ষতা ও সময়ের ব্যবস্থাপনা বিষয়ক পদ্ধতিগত ও কৌশলগত বিষয়াদি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে সঠিক লক্ষ্য নির্ধারণ করে ব্যক্তিগত ও পেশাগত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা কর্মকর্তাদের বিদ্যমান আইন, প্রজ্ঞাপন, বিধি-বিধান মেনে নৈতিকভাবে দায়িত্ব পালন করার উপর গুরুত্ব আরোপ করেন এবং টাইম ম্যানেজমেন্টের বিভিন্ন মডেল ও তত্ত্ব নিয়ে আলোচনা করেন।
তিনি প্রশিক্ষণার্থীদেরকে সঠিক জায়গায় সঠিক আচরণ করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আলোকপাত করেন। তিনি আরো বলেন, ‘একজন দক্ষ সময় ব্যবস্থাপক হতে হলে সবাইকে র্স্মাট হতে হবে। একজন দক্ষ সময় ব্যবস্থাপকই হতে পারবেন, একটি প্রতিষ্ঠানের যোগ্য ব্যবস্থাপক। সময় ব্যবস্থাপনার মাধ্যমে পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি পায়, সঠিক সময় ব্যবস্থাপনা পেশাগত ও মানসিক চাপ কমিয়ে ব্যক্তিজীবনকে সুন্দর করে তুলতে পারে।
ভাইস-চ্যান্সেলর বলেন, সময় এবং কাজের যোগফলই জীবন আর টাইম ম্যানেজমেন্টটি জীবনের সফলতা। সঠিক সময়ে সঠিক কাজ করলে কর্মজীবনে নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে আর সফল কর্মজীবন মানেই সুখী সমৃদ্ধ জীবন।
প্রশিক্ষণে রাবিপ্রবি’র সকল কর্মকর্তাগণ প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর কোর্স পরিচালক সূচনা আখতার এবং রাবিপ্রবি'র উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি'র) মাহবুব আরাসহ অন্যান্যরা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited